Back to News & Events
30Sep

গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প

গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে  বিশেষ স্বাস্থ্য ক্যাম্প

দূর গ্রামের একজন মানুষ যখন সরাসরি চিকিৎসকের কাছে নিজের সমস্যার কথা বলতে পারেন, তখন একটি স্বাস্থ্য ক্যাম্প শুধু চিকিৎসাসেবা দেওয়ার জায়গা থাকে না—এটি হয়ে ওঠে স্বস্তি ও আশার একটি মুহূর্ত। গ্রামীণ মানুষের কাছে এই সুযোগ আরও সহজলভ্য করতে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ব্যাংকের যৌথ উদ্যোগে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে ৬২টি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প।


এই ক্যাম্পগুলোর মাধ্যমে এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৩,৪০৫ জন সদস্য চিকিৎসকের পরামর্শ,  ডায়াগনস্টিক সেবা, আল্ট্রাসাউন্ড ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়েছেন।


দূরবর্তী এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি করা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো—এই লক্ষ্যেই গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা কার্যক্রম।


প্রতিটি ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ সরাসরি শোনা হয়েছে। প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি, পরবর্তী চিকিৎসার বিষয়েও দেওয়া হয়েছে দিকনির্দেশনা।


গ্রামীণ মানুষের প্রয়োজনের আরও কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

➜