তিন দশক ধরে গ্রামীণ জনগোষ্ঠীর
কাছে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে
গ্রামীণ কল্যাণ।
ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: নানা আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ
কল্যাণের ৩০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়
এবং দেশের বিভিন্ন Social Business Primary Healthcare Center-এ দিনটি উদযাপন করা হয়।
এতে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, ডিএমএফ, ল্যাবরেটরি টেকনোলজিস্ট, স্বাস্থ্যসহকারীসহ
বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
গ্রামীণ গ্রুপ এবং গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান জনাব মো. আশরাফুল হাসান, পরিচালনা পর্ষদের
সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্মৃতিচারণ, প্রতিষ্ঠানের তিন দশকের
অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ উপস্থাপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে
দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় সকল পর্যায়ের কর্মীদের অবদান
ও নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরা হয়।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের
সামাজিক ব্যবসার দর্শন ও স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে সহজলভ্য করার ভাবনা থেকে গ্রামীণ
কল্যাণের কার্যক্রমের বিকাশ ঘটে। ১৯৯৩ সালে গ্রামীণ ট্রাস্টের উদ্যোগে Rural
Health Program (RHP) শুরু হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ কল্যাণ এবং
১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি RHP-এর দায়িত্ব গ্রহণ করে।
মাত্র ৮টি Primary Healthcare Center নিয়ে শুরু
হওয়া এই কার্যক্রম বর্তমানে দেশের ৪০টি জেলা ও ৯২টি উপজেলায় ১৫৮টি Primary
Healthcare Center-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
Basic Primary Healthcare থেকে Advanced
Primary Healthcare Services—সময়ের সঙ্গে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবার পরিধি ও
সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাধারণ চিকিৎসা ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি
যুক্ত হয়েছে আধুনিক Diagnostic Facilities। বর্তমানে প্রতিষ্ঠানটির ল্যাবরেটরি সেবার
আওতায় ৩৮ ধরনের Basic Diagnostic Test এবং ২৯ ধরনের Hormone Test-এর সুবিধা রয়েছে।
এছাড়া Molecular Testing, জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণে HPV DNA Screening, Eye Care,
ছানি অপারেশন, Telemedicine এবং Micro-health Insurance-এর মতো সেবাও যুক্ত হয়েছে।
এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবার
সুযোগ আরও সহজলভ্য করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
Social Business মডেলে পরিচালিত গ্রামীণ কল্যাণ
স্বাস্থ্যসেবা থেকে অর্জিত আয় পুনরায় সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণে
বিনিয়োগ করে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি
দীর্ঘমেয়াদে একটি টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আগামী দিনের পরিকল্পনায়ও রয়েছে স্বাস্থ্যসেবার পরিধি
আরও বাড়ানোর উদ্যোগ। Vision 2026–2030-এর আওতায় Primary Healthcare Center-এর সংখ্যা
৩০০টিতে উন্নীত করা এবং Secondary Care Hospital প্রতিষ্ঠার মাধ্যমে আরও বেশি মানুষের
কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে গ্রামীণ কল্যাণ।
তিন দশকের এই পথচলায় প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মী,
সহযোগী, শুভানুধ্যায়ী এবং সেবাগ্রহীতাদের অবদান ও আস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামীণ
কল্যাণ। মানুষের কাছে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েই
আগামী দিনের কার্যক্রম এগিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি।
গ্রামীণ কল্যাণ | আস্থা ও বিশ্বাসের
বন্ধনে ৩০ বছর।
Grameen Kalyan
Celebrates 30 Years of Service to Communities Across Bangladesh
Marking three
decades of commitment to making quality, affordable healthcare accessible to
rural communities.
Dhaka, 5 November 2026: Grameen Kalyan
celebrated its 30th anniversary with a series of events held at its Head
Office, Regional Offices, and Social Business Primary Healthcare Centers across
Bangladesh. Senior officials, Doctors, DMFs, laboratory technologists, Health
Assistants, and employees from different levels of the organization joined the
celebrations.
The main event at the Head Office was
attended by Mr. Md. Ashraful Hassan, Chairman of Grameen Group and Grameen
Kalyan, members of the Board of Directors, and senior officials of the
organization. The celebration featured reflections on Grameen Kalyan's three-decade
journey, a special presentation highlighting its achievements and future plans,
and a cultural programme. The event also recognized the dedication and
contributions of employees who have helped shape the organization's progress
over the years.
Grameen Kalyan's journey is rooted in the
Social Business philosophy of Nobel Peace Laureate Professor Muhammad Yunus and
his vision of making essential healthcare accessible to underserved
communities. In 1993, Grameen Trust introduced the Rural Health Program (RHP)
to address the healthcare needs of rural populations. Grameen Kalyan was
subsequently established in 1996 and assumed responsibility for the RHP in
1997.
Starting with just 8 Primary Healthcare
Centers, Grameen Kalyan has gradually expanded its healthcare network. Today,
the organization operates 158 Primary Healthcare Centers across 40 districts
and 92 upazilas in Bangladesh.
Over the past three decades, Grameen Kalyan
has significantly expanded its services and healthcare capacity, moving from
Basic Primary Healthcare to Advanced Primary Healthcare Services. Alongside
general medical consultations and preventive healthcare, the organization has
introduced modern diagnostic facilities offering 38 types of Basic Diagnostic
Tests and 29 types of Hormone Tests.
Its services have further expanded to include
Molecular Testing, HPV DNA Screening for cervical cancer, Eye Care, Cataract
Surgery, Telemedicine, and Micro-health Insurance. Through these initiatives,
Grameen Kalyan continues to improve access to essential medical services and
advanced diagnostic facilities for people living in rural and underserved
areas.
Operating under the Social Business model,
Grameen Kalyan reinvests revenue generated from its healthcare services into
improving service quality, strengthening infrastructure, and expanding
healthcare facilities. This approach supports the organization's long-term goal
of building a financially sustainable healthcare system while keeping essential
services affordable for the communities it serves.
Looking ahead, Grameen Kalyan aims to expand
its healthcare network further. Under Vision 2026–2030, the organization plans
to increase the number of Primary Healthcare Centers to 300 and establish
Secondary Care Hospitals to make healthcare services accessible to more people
across Bangladesh.
As Grameen Kalyan marks 30 years of service,
the organization expresses its sincere appreciation to its employees, partners,
supporters, and patients for their continued trust and contributions.
With three decades of experience behind it,
Grameen Kalyan remains committed to its founding mission of making quality,
affordable healthcare accessible to the communities that need it most.
Grameen Kalyan | 30 Years of Trust and Commitment.
